ঢাকা | বঙ্গাব্দ

ভারতের শীর্ষ ব্যবসায়ীদের প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
ভারতের শীর্ষ ব্যবসায়ীদের প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ ছবির ক্যাপশন:
দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ভারতের শীর্ষ শিল্প সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) ১৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকা সফরে আসছেন। সোমবার (১৭ আগস্ট) প্রতিনিধিদলটি ঢাকায় আসবে বলে জানা গেছে।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিনিধিদলের সফরকে সামনে রেখে একটি অগ্রবর্তী দল ইতোমধ্যে ঢাকায় এসে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে।

জানা যায়, সফরকালে প্রতিনিধিদলটি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করবে। 

এ ছাড়া ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন (বিডা) কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

গত দুই বছরে উভয় দেশের আরোপ করা বিভিন্ন বন্দরসংক্রান্ত বিধি-নিষেধের কারণে ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদলের ঢাকা সফরকে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

প্রিন্ট করুন
কমেন্ট বক্স
Logo

ভারতের শীর্ষ ব্যবসায়ীদের প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ

www.dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Aug 17, 2026