ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা-স্মারক সই

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2026 ইং
বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা-স্মারক  সই ছবির ক্যাপশন:

বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইশিং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে এটিই প্রথম সমঝোতা স্মারক।

   
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৬

Logo

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা-স্মারক সই

www.dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Jun 25, 2026