ঢাকা | বঙ্গাব্দ

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই ছবির ক্যাপশন: চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার। ফাইল ছবি

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। কয়েক দিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেটরে নেওয়া হয়।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখেন মুস্তাফা মনোয়ার। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

প্রিন্ট করুন
কমেন্ট বক্স

আজকের স্বর্ণের দাম: ১৬ আগস্ট ২০২৬

Logo

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

www.dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Jun 29, 2026