জুলাই নিয়ে নিজের দৃঢ় অবস্থান পুনর্ব্যাক্ত করে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী একটি ফেসবুক পোস্ট দিয়েছেন।
বৃহস্পতিবার ( ২ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, কিছু কিছু ক্ষেত্রে রেডলাইন ক্রস করা দূরে থাক, টাচও করা উচিত না। একাত্তর আমাদের সবচেয়ে বড় রেডলাইন। এর পরে এই জমিনের মানুষের ইতিহাসের সবচেয়ে বড় গণঅভ্যুত্থান জুলাই। আমাদের আরেকটা রেডলাইন।
তিনি লেখেন, জুলাই যে কেবল সরকার বদল ছিল না, ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবচেয়ে বড় রায়- এটা যদি মেইনস্ট্রিম রাজনীতিবিদ না বোঝেন তাহলে তো মুশকিল।
পোস্টে ফারুকী বলেন, এই বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং এর সভাপতি রাকিবুল ইসলামকে অ্যাপ্রিশিয়েট করতেই হবে।
