
২০২৬ সালের ৫ জুলাই দীর্ঘদিনের বান্ধবী গৌরী স্প্র্যাটকে আইনিভাবে বিয়ে করেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। এটি তার তৃতীয় এবং গৌরীর দ্বিতীয় বিয়ে। তৃতীয় বিয়ের পর থেকেই একের পর এক সমস্যায় জর্জরিত অভিনেতা। বিয়ের পরই ‘লাভ জিহাদ’ কটাক্ষে জর্জরিত তিনি। শুধু তাই নয়, দিল্লির যন্তর-মন্তরে প্রতিবাদে মুখ না খোলা থেকে শুরু করে বারবার অন্য ধর্মের নারীকে বিয়ে করা পর্যন্ত— একাধিক বিষয় নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা।
আমির খান জানান, গৌরী হিন্দু নয় ক্রিস্টিয়ান। সাবেক স্ত্রীরা মুসলিম না হলেও তিনি কখনোই কাউকে ধর্ম পরিবর্তন করার জন্য জোর দেননি। এ ছাড়া ভিন্ন ধর্মে বিয়ে তার পরিবারে একাধিকবার হয়েছে, তাই এ ক্ষেত্রে লাভ জিহাদ কথাটির কোনো মানে নেই।খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, সময়টা একেবারেই ভালো যাচ্ছে না এ অভিনেতার। এর মধ্যেই হঠাৎ করে সাবেকের সঙ্গে দেখতে পাওয়া গেল আমির খানকে। শুধু তাই নয়, মুখ গম্ভীর ও চোখে পানি। আমিরের এমন রূপ দেখে খুব স্বাভাবিকভাবেই চিন্তিত সবাই। হঠাৎ এমন কী হলো অভিনেতার?
সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়েছে কিছু ছবি, যেখানে দেখতে যাচ্ছে— সাবেক স্ত্রী কিরণ রাও এবং ছেলে আজাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন আমির খান। কান্নায় ভেঙে পড়েছে আজাদ। অন্যদের মুখও গম্ভীর।
জানা গেল আসল কারণ। ছেলে ও সাবেক স্ত্রীকে নিয়ে পেট ক্লিনিক থেকে বেরিয়ে আসছিলেন আমির খান। ফলে বোঝাই যায় বাড়ির কোনো পোষ্য হয়তো অসুস্থ। সেই পোষ্যকে নিয়েই তাই তড়িঘড়ি ক্লিনিকে দৌড়েছেন মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা।
যদিও এ বিষয় নিয়ে আমির খান বা তার পরিবারের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে আজাদের কান্না দেখে অনেকেই ভাবছেন— হয়তো পোষ্য গুরুতর অসুস্থ। আবার অনেকে ভাবছেন— হয়তো বাড়ির পোষ্য মারা গেছে, তাই কান্নায় ভেঙে পড়েছে আজাদ।