সিএমপির ডবলমুরিং থানার ওসি শাহীনুর রহমান বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করে বলেন, ১৫ আগস্টের কর্মসূচি পালন করতে ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরী ‘রয়েল টার্চ’ ভবনের পঞ্চম তলায় জড় হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমন খবরের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ১৫ আগস্ট বিকেলে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করলে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তাররা হলেন, হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক মো. ইস্কান্দার মির্জা, বঙ্গবন্ধু পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার ধর্ম বিষয়ক সম্পাদক শুভ আইচ, সঞ্জয় কান্তি নাথ, এস এম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর এবং মোহাম্মদ জাকির হোসেন।
