ঢাকা | বঙ্গাব্দ

লালপুরে ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2026 ইং
লালপুরে ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় ছবির ক্যাপশন:

নাটোরের লালপুরে শিক্ষক মো. সিরাজ উদ্দিনকে ঘোড়ার গাড়িতে করে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরের দিকে এই আয়োজন ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

শনিবার (৪ জুলাই) উপজেলার বড়বাদকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা খাতুনের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক, প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. বশির উদ্দিন, ৫ নং বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. মুজিবুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, বিলমাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শমজান আলী প্রমূখ। 

পঞ্চম শ্রেণির ছাত্র মো. মুনতাসিন আলী ও চতুর্থ শ্রেণির ছাত্রী লামিয়া খাতুন তাদের প্রিয় শিক্ষকের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে বক্তব্য প্রদান করে। 

অনুষ্ঠান শেষে ঘোড়ার গাড়িতে করে শিক্ষককে স্কুল মাঠ থেকে শুরু করে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। 

প্রিন্ট করুন
কমেন্ট বক্স
Logo

লালপুরে ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

www.dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Jul 4, 2026