ঢাকা | বঙ্গাব্দ

সিরিজ জয়ে বাংলাদেশের লক্ষ্য ১৪৪ রান

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 19, 2026 ইং
সিরিজ জয়ে বাংলাদেশের লক্ষ্য ১৪৪ রান ছবির ক্যাপশন:

জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামিয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ ক্রিকেট দল। জয়ের জন্য টাইগারদের ১২০ বলে করতে হবে ১৪৪ রান। 

রোববার জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন ডিওন মায়ার্স। এছাড়া ৪৭ রান করেন ব্রায়ান বেনেট।

সিরিজ নির্ধারণী ম্যাচে দ্বিতীয় ওভারে উইকেট হারায় স্বাগতিকরা। এরপর দলের হাল ধরেন ব্রায়ান বেনেট। দ্বিতীয় উইকেটে ডিওন মায়ার্সকে সঙ্গে নিয়ে ৭১ রানের জুটি গড়েন বেনেট। দলীয় ৭৭ রানে ফিফটির কাছাকাছি গিয়ে আউট হন বেনেট। তিনি ৩৮ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৪৭ রান করে ফেরেন।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩ রানে ফেরেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তার বিদায়ের মধ্য দিয়ে ১০৭ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা।

দলীয় ৬ রানে ওপেনার মারুমানি আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে ৩৮ বলে ৫টি চার আর একটি ছক্কার সাহায্যে ফিফটি পূর্ণ করেন ডিওন মায়ার্স। তিনি দ্বিতীয় ওভারে ব্যাটিংয়ে নেমে ইনিংস শেষ হওয়ার মাত্র ২ বল আগে সাজঘরে ফেরেন। তার আগে ৫৩ বলে ৭টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৭৩ রান করেন। 

প্রিন্ট করুন
কমেন্ট বক্স

স্বর্ণের বাজারে বড় দরপতনের ঝুঁকি, যা বলছে শীর্ষ মার্কিন ব্যা

Logo

সিরিজ জয়ে বাংলাদেশের লক্ষ্য ১৪৪ রান

www.dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Jul 19, 2026