ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানকে কমবেশি সবাই চিনে। সর্বশেষ দেখা গেছে মহিদুল মহিমের নাটক ‘প্রিয় পরিবার’-এ। নাটকটি অন্তর্জালে এসেছে জুনে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
এদিকে নাম বিভ্রাটের মুখোমুখি সাদিয়া আয়মান। এর মধ্যে অদ্ভুত এক কাণ্ড ঘটে গেছে। আরও একজন আয়মান সাদিক আছেন। পেশায় শিক্ষা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সে। নামে মিল আছে। একজন সাদিয়া আয়মান, আরেকজন আয়মান সাদিক। নামের এই মিলের কারণে অনেকেই মনে করেন তারা বাস্তবের ভাইবোন কিংবা একই পরিবারের সদস্য। চলার পথে কিংবা বিভিন্ন সময়ে দুজনেই প্রশ্নের সম্মুখীন হন— তারা একই পরিবারের সদস্য কিনা? তাদের ফেসবুক পোস্টের নিচেও এ ধরনের প্রশ্নসূচক মন্তব্য দেখা যায়।
যদিও অবাক করার বিষয়— এ দুই আয়মানের মধ্যে এতদিন সরাসরি দেখাই হয়নি! অবশেষে দেখা হলো। সোমবার (১৭ আগস্ট) সামাজিক মাধ্যম ফেসবুক পেজে সেই মুহূর্তের ছবি পোস্ট করেছেন সাদিয়া আয়মান। সঙ্গে তিনি লিখেছেন— ‘যে মানুষটির সঙ্গে আমার নামের কারণে এত গুঞ্জন, অবশেষে তার সঙ্গে দেখা হলো। দুই আয়মান, অবশেষে একফ্রেমে।’সেই ছবিটি পোস্ট করার পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। সাদিয়ার পোস্টে ২০ মিনিটেরও কম সময়ে প্রতিক্রিয়া এসেছে ৪ হাজার। মন্তব্য শতাধিক। বোঝাই যাচ্ছে, দুই আয়মানকে ঘিরে নেটিজেনদের আগ্রহ কতটা প্রবল।
দুই আয়মানকে একসঙ্গে দেখে নেটিজেনরা ভীষণ খুশি। এক নেটিজেন পরামর্শ দিয়ে লিখেছেন— ‘আপনারা দুজন ভাইবোন হয়ে যান।' আরেক নেটিজেন লিখেছেন— ‘সামনের দুটো দাঁতেও মিল আছে। পুরাই ভাইবোন লাগে’। অন্য আরেক নেটিজেন লিখেছেন—‘রিউমার আর কী, ভাইবোনই তো ভাবতাম’।
