ঢাকা | বঙ্গাব্দ

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ছবির ক্যাপশন: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মঙ্গলবার (৭ জুলাই) এক বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।এছাড়া, সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

প্রিন্ট করুন
কমেন্ট বক্স
Logo

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

www.dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Jul 7, 2026