আখতার হোসেন বলেন, এই রাষ্ট্রকে এবং প্রশাসনকে একদলীয় করে তোলার চক্রান্ত তৈরি হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন দেরি করা হচ্ছে, অথচ অন্তর্বর্তী সরকারের সময় তারা বলেছিল সরকার গঠনের পরে স্থানীয় সরকার নির্বাচনের কথা।
সীমান্তে পুশইন, উত্তেজনাসহ বিভিন্ন বিষয় উলেখ করে এনসিপির সদস্য সচিব বলেন, সীমান্ত যদি অরক্ষিত করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে দেশের জনগণ ভারতীয় আগ্রাসন মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। ফুলবাড়ী পৌর এলাকার জোড়াব্রিজ সংলগ্ন এলাকায় আয়োজিত এই পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির দিনাজপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান নিশাত চৌধুরী। বক্তব্য রাখেন উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আল, এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপির সহযোগী সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. আব্দুল আহাদ প্রমুখ।
