ঢাকা | বঙ্গাব্দ

মঞ্চে গান গাওয়া অবস্থায় তরুণীকে কাচের বোতল নিক্ষেপ

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
মঞ্চে গান গাওয়া অবস্থায় তরুণীকে কাচের বোতল নিক্ষেপ ছবির ক্যাপশন:

গত ৮ আগস্ট পেরুর একটি স্থানীয় উৎসবে গান গাওয়ার সময় এমন হামলার ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সমাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে। অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

জানা গিয়েছে, গায়িকার অনুষ্ঠান নাকি নির্ধারিত সময়ের তুলনায় বেশি সময় ধরে চলছিল। তাতেই ক্ষুব্ধ হয়ে এক ব্যক্তি মঞ্চে তাকে লক্ষ্য করে একটি কাচের বোতল ছুড়ে মারেন। বোতলটি সরাসরি গায়িকার মুখে গিয়ে লাগে। এতে তার মুখে বেশ কয়েকটি ছোট ক্ষত তৈরি হয়। পাশাপাশি বাঁ চোখের পাতায় কালশিটে পড়েছে এবং ভ্রুর চারপাশে অনেকটা অংশ ফুলে গিয়েছে। ঠোঁটের ঠিক নীচে গভীর ক্ষতও তৈরি হয়েছে, যার জন্য একাধিক সেলাই করতে হয়েছে বলে জানা গিয়েছে।

বোতলের আঘাতে সোরায়ার চশমাটিও সম্পূর্ণ ভেঙে যায়। তবে সৌভাগ্যবশত ভেঙে যাওয়া কাচের টুকরো তার চোখের দৃষ্টিশক্তির কোনও বড়সড় ক্ষতি হয়নি।ঘটনার পরে স্থানীয় কয়েকজন এবং গায়িকার বন্ধুরা দ্রুত এগিয়ে আসেন। এক সাক্ষাৎকারে গায়িকা বলেন, ‘মুহূর্তে আমি রক্তাক্ত হয়ে যাই। সঙ্গে সঙ্গে এলাকার কয়েকজন এবং আমার বন্ধুরা আমাকে সাহায্য করতে ছুটে আসেন। তাদের সাহায্য এবং উদ্বেগের জন্য আমি গভীর ভাবে কৃতজ্ঞ।’

আঘাতের মাত্রা কতটা, জানার জন্য একটি ফরেন্সিক মেডিক্যাল পরীক্ষা করাবেন বলে জানিয়েছেন গায়িকা। পাশাপাশি, শারীরিক হামলার  অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করার পরিকল্পনাও রয়েছে তার

প্রিন্ট করুন
কমেন্ট বক্স
Logo

মঞ্চে গান গাওয়া অবস্থায় তরুণীকে কাচের বোতল নিক্ষেপ

www.dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Aug 16, 2026