ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লার মেঘনায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ৮ বছর পর গ্রেপ্তার।

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
কুমিল্লার মেঘনায়  ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি  ৮ বছর পর  গ্রেপ্তার। ছবির ক্যাপশন:
কুমিল্লার মেঘনা উপজেলায় ২০১৮ সালের একটি মাদক মামলায় আদালতের রায়ে সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো. সোহাগ খান (পিতা: শাহাব উদ্দিন খান)। তিনি উপজেলার বকশিকান্দা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের একটি মাদক মামলায় আদালত মো. সোহাগ খানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে তার নিজ বাসা থেকে ।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),বলেন, আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রিন্ট করুন
কমেন্ট বক্স
Logo

কুমিল্লার মেঘনায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ৮ বছর পর গ্রেপ্তার।

www.dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Jul 5, 2026