ঢাকা | বঙ্গাব্দ

ফয়জুন্নেছার অবদান তুলে ধরে স্বীকৃতি আদায়ের আহ্বান এমপি মনিরুলের

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
ফয়জুন্নেছার অবদান তুলে ধরে স্বীকৃতি আদায়ের আহ্বান এমপি মনিরুলের ছবির ক্যাপশন:
আগামী ২৩ সেপ্টেম্বর নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেছেন, কুমিল্লায় শিক্ষা বিস্তারে নবাব ফয়জুন্নেসার অসামান্য অবদান থাকলেও তা সামাজিকভাবে যথাযথভাবে তুলে ধরতে আমরা ব্যর্থ হয়েছি।
তিনি বলেন, “সব মতভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই মহীয়সী নারীর যথাযথ স্বীকৃতি আদায়ে ভূমিকা রাখতে হবে।”
গত ১৫ আগস্ট কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী আরও বলেন, নবাব ফয়জুন্নেসা চৌধুরানী নারী শিক্ষা ও সমাজ উন্নয়নে যে অনন্য অবদান রেখে গেছেন, তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। তাঁর অবদানকে যথাযথভাবে মূল্যায়ন ও সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উল্লেখ্য, এমপি মনিরুল হক চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর জীবনী ও সাহিত্যকর্ম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রিন্ট করুন
কমেন্ট বক্স
Logo

ফয়জুন্নেছার অবদান তুলে ধরে স্বীকৃতি আদায়ের আহ্বান এমপি মনিরুলের

www.dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Aug 16, 2026