ঢাকা | বঙ্গাব্দ

বুনো ফল খেয়ে অসুস্থ ১৪ শিশু

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
বুনো ফল খেয়ে অসুস্থ ১৪ শিশু ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়ীয়া গ্রামে বুনো ফল খেয়ে বিভিন্ন বয়সী অন্তত ১৪ শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে অতিরিক্ত পেটব্যথা ও বমির কারণে ৯ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন পরিবারের সদস্যরা।

হাসপাতালে ভর্তি হওয়া শিশুরা হলো- মোস্তাকিন (১২), কাফি (১২), আমেনা খাতুন (৩), হালিমা (৯), রক্তিমা (১১), রিয়াদ (১১), ফেরদৌস (১০), ফুয়াদ (১২) ও মোস্তাকিম (৯)। বাকি পাঁচজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই সহড়াবাড়ীয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, রোববার (৫ জুলাই) বিকেলে গ্রামের শিশুরা খেলতে গিয়ে সড়কের পাশে থাকা একটি জিয়ালা বা জিওল গাছের ফল কাঠবাদাম ভেবে খেয়ে ফেলে। মিষ্টি স্বাদের হওয়ায় তারা বেশ কয়েকটি ফল খায়। তখন কোনো সমস্যা দেখা না দিলেও সন্ধ্যায় বাড়ি ফেরার পর একে একে তাদের পেটব্যথা ও বমি শুরু হয়। পরে অভিভাবকরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অসুস্থ শিশু মোস্তাকিনের মা শাহনাজ পারভীন বলেন, বাড়ি ফেরার পর ছেলেটি বারবার বমি করতে থাকে এবং পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করে। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হলেও অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে নিয়ে আসি।হাসপাতালে ভর্তি ফুয়াদ জানায়, বন্ধু তানহা বলেছিল ফলটি খেতে ভালো। এরপর আমরা গাছ থেকে পেড়ে খাই। পরে অন্যরাও খেতে শুরু করে। বাড়ি ফিরে পেটব্যথা ও বমি শুরু হয়।

চিকিৎসকরা জানান, স্থানীয়ভাবে জিয়ালা বা জিয়ালা কচা নামে পরিচিত ফল ও পাতা বিষাক্ত। এগুলো খেলে পেটব্যথা, বমি ও তীব্র ডায়রিয়া হতে পারে। বর্তমানে হাসপাতালে ভর্তি শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা আশঙ্কামুক্ত রয়েছে।

প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এস আলমের শাটডাউনে ডিএসইর বন্ধ কোম্পানির সংখ্যা দাঁড়াল ৩৫

Logo

বুনো ফল খেয়ে অসুস্থ ১৪ শিশু

www.dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Jul 6, 2026