ঢাকা | বঙ্গাব্দ

উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৭৭ জন কর্মকর্তা

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৭৭ জন কর্মকর্তা ছবির ক্যাপশন:

বিভিন্ন ক্যাডারের ২৭৭ সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সিনিয়র সহকারী সচিব পদের ২৬২ জন ও বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।

শাসন ক্যাডারের ১৯০ জনসহ কৃষি, আনসার, নিরীক্ষা ও হিসাব, সমবায়, সাধারণ শিক্ষা, পরিবার পরিকল্পনা, মৎস্য, স্বাস্থ্য, তথ্য (সাধারণ), তথ্য (বেতার-অনুষ্ঠান), তথ্য (বেতার-প্রকৌশল), পশু সম্পদ, পুলিশ, ডাক, জনস্বাস্থ্য প্রকৌশল, গণপূর্ত (সিভিল), রেলওয়ে (পরিবহন ও বাণিজ্যিক), রেলওয়ে (প্রকৌশল), সড়ক ও জনপথ, পরিসংখ্যান, কর ও টেলিযোগাযোগ ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।

২৬২ জনের আদেশে বলা হয়, পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হলো। পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন।

পরে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। সরকারের উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা অনলাইনে (ই-মেইল: sal@mopa.gov.bd) দাখিল করতে পারবেন।

 
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

বিশ্বকাপ ‘বিক্রি’ করে দিতে পারলে প্রতি দিন ১ কোটি টাকা পেতেন

Logo

উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৭৭ জন কর্মকর্তা

www.dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Aug 17, 2026