ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নির্দেশে ‘বাদশা বাহাদুর’ এখন জাতীয় চিড়িয়াখানায়

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
প্রধানমন্ত্রীর নির্দেশে ‘বাদশা বাহাদুর’ এখন জাতীয় চিড়িয়াখানায় ছবির ক্যাপশন:

বগুড়ার শিবগঞ্জের মহাস্থান এলাকায় ‘বাদশা বাহাদুর’ নামে একটি হাতিকে দিয়ে বিভিন্ন জেলায় অমানবিকভাবে সার্কাস পরিচালনা করা হচ্ছিল। একটি দাঁত চুরি, পর্যাপ্ত খাবার, চিকিৎসা ও সঠিক পরিচর্যার অভাবে হাতিটি অসুস্থ হয়ে পড়ে। 

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। তিনি হাতিটির সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে নির্দেশনা দেন। তার নির্দেশে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে হাতিটিকে ঢাকায় জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। 

শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাস্থান বন্দরে আনুষ্ঠানিকভাবে বাদশা বাহাদুরকে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে হাতিটিকে ট্রাকে তুলে ঢাকায় নিয়ে আসা হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, ‘বাদশা বাহাদুর’ নামে বগুড়ার শিবগঞ্জের মহাস্থানের একটি হাতি খেলা দেখানোর জন্য নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় সার্কাস পার্টির কাছে ভাড়া দেওয়া হচ্ছিল। হাতির একটি দাঁত দুর্বৃত্তরা কেটে নিয়েছে। এতে হাতিটি অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হাতি দিয়ে রাস্তায় চাঁদাবাজিও করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশের পর প্রধানমন্ত্রীর নজরে এলে তার নির্দেশে হাতিটিকে উদ্ধার করে ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। এ ব্যাপারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে দায়িত্ব দেওয়া হয়।

হাতির মালিক শুকুর জানান, তিনি ছয় বছর আগে ১১ লাখ টাকায় সিলেট থেকে হাতিটি কিনে আনে। এরপর এটির নাম দেন ‘বাদশা বাহাদুর’। তিনি হাতিটি বিভিন্ন সার্কাস পার্টিকে ভাড়া দিয়ে আসছিলেন। কয়েক মাস আগে নওগাঁর নিয়ামতপুর এলাকায় একটি সার্কাস পার্টিতে ভাড়ায় গেলে সেখানে বনের মধ্যে দুর্বৃত্তরা হাতির একটি দাঁত কেটে নেয়। এতে হাতিটি অসুস্থ হয়ে পড়লে সার্কাসের কাজ বন্ধ হয়ে যায়। পরে হাতির খাবার জোগাড় করতে রাস্তায় ঘুরে ঘুরে যানবাহন আটকে চাঁদা তুলতে থাকেন। 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

Logo

প্রধানমন্ত্রীর নির্দেশে ‘বাদশা বাহাদুর’ এখন জাতীয় চিড়িয়াখানায়

www.dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Jul 5, 2026